সহজ ভাষায় আয়তলেখ, অজিভরেখা ও গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বিবরণ।

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ে পরিসংখ্যান বা তথ্য ও উপাত্ত অধ্যায় রয়েছে। পরিসংখ্যানে ভালো নম্বর পেতে ছক কাগজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। 

পরিসংখ্যান অধ্যায়ের আয়তলেখ, অজিভরেখা ও গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য ছক কাগজ বা গ্রাফ পেপার ব্যবহার করা হয়। আয়তলেখ, অজিভরেখা ও গণসংখ্যা বহুভুজ অংকনের বিবরণ সহজ ভাষায় নিচে উপস্থাপন করা হলো।

আয়তলেখের বিবরণ

আয়তলেখের বিবরণঃ

ছক কাগজের X-অক্ষে 1 ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা এবং Y-অক্ষে 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু 0 থেকে ৫২.৫ পর্যন্ত // (ছেদ চিহ্ন) চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে।

অজিভ রেখার বিবরণ

অজিভরেখার বিবরণ:

ছক কাগজের X-অক্ষ বরাবর 1 ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণি সীমা এবং Y অক্ষ বরাবর 1 ঘরকে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা ধরে শ্রেণির ঊর্ধ্বসীমা বরাবর বিন্দুগুলো চিহ্নিত করি। অতঃপর X-অক্ষে 45 থেকে চিহ্নিত বিন্দুগুলো সাবলীলভাবে যোগ করি। এটাই নির্ণেয় অজিভরেখা। মূলবিন্দু 0 থেকে 45 পর্যন্ত ঘরগুলো ভাঙা চিহ্ন বোঝানো হয়েছে।

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বিবরণ

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের বিবরণঃ

ছক কাগজের X-অক্ষে 1 ঘর = 1 একক নিয়ে শ্রেণি মধ্যমান এবং Y-অক্ষে 1 ঘর = 1 একক নিয়ে ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। প্রথম শ্রেণির পূর্ববর্তী শ্রেণির মধ্যমান 25.5 এবং শেষ শ্রেণির পরবর্তী শ্রেণির মধ্যমান 95.5 এবং ছেদচিহ্ন (//) দ্বারা 0 - 25.5 ঘরগুলো আছে বুঝানো হয়েছে।

Post a Comment

0 Comments