এসএসসি গণিত সাজেশন-পরিসংখ্যান (সংক্ষিপ্ত প্রশ্ন)

পরিসংখ্যান প্রশ্নাবলি
১২। অবিচ্ছিন্ন রেখা ও গণসংখ্যা রেখা কী?
১৩।
শ্রেণি ১৫-১৯ ২০-২৪ ২৫-২৯ ৩০-৩৪ ৩৫-৩৯ ৪০-৪৪
ঘটনা সংখ্যা ১৩ ২১ ১৪
উপাত্তটিকে অবিচ্ছিন্ন আকারে সাজাও।
১৪। কেন্দ্রীয় প্রবণতা কী?
১৫। মধ্যক ও প্রচুরক বলতে কী বোঝ?
১৬। শ্রেণিবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি বর্ণনাসহ লেখ।
১৭। প্রচলিত অর্থসহ শ্রেণিবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র লেখ।
১৮। বর্ণনাসহ সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণিবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
১৯। নবম শ্রেণির ২৪ জন শিক্ষার্থীর সাপ্তাহিক যাতায়াত খরচের পরিমাণ (টাকায়) নিচে দেওয়া হলো :
৭৫, ৮১, ৭৮, ৮২, ৯৫, ৮৭, ৮৫, ৯৫, ১০৫, ১১৭, ৮৩, ৯৩, ১২০, ৯৭, ৮৯, ৭২, ১২৫, ৮১, ৮৭, ৯৬, ১০০, ১২২, ১০৪, ৯৬।
উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।
২০। নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা (সেমিঃ) নিচে দেওয়া হলো :
৯০, ১৪০, ৯৭, ১২৫, ৯৭, ১৩৪, ৯৭, ৯৭, ১১০, ১২৫, ১১০, ১৩৪, ১১০, ১২৫, ১১০, ১৪০, ১২৫, ১৩৪, ১২৫, ১২৫, ১৩৪, ১১০, ১২৫, ৯৭, ১২৫, ১১০, ১২৫, ৯৭, ১৩৪, ১২৫, ১১০, ১৩৪, ১২৫, ১৩৪, ৯০, ১৪০, ১৪৮, ১৪৮, ১১০, ১২৫।
উপাত্তগুলোকে মানের অধঃক্রম অনুসারে সাজাও।
২১। যদি কোনো একটি পর্যবেক্ষণে সর্বোচ্চ উপাত্ত ৫০০ এবং সর্বনিম্ন উপাত্ত ৩৮৫ হয়, তাহলে পরিসর এবং ১৫ শ্রেণি ব্যবধান নিয়ে শ্রেণিসংখ্যা বের করো।
২২।
প্রাপ্ত নম্বর ৫৫ ৬০ ৬৫ ৭০ ৭৫
ছাত্রসংখ্যা
প্রদত্ত সারণির মধ্যক কত?
২৩। রফিক সাহেব একজন কমলা বিক্রেতা। তিনি ৪০ বক্স কমলা কিনলেন। প্রতি বক্সে কমলার সংখ্যা সমান নয়। নিচের সারণি থেকে ৪০টি বক্সে গড়ে কয়টি কমলা আছে নির্ণয় করো।
কমলার সংখ্যা ৪৫-৪৭ ৪৮-৫০ ৫১-৫৩ ৫৪-৫৬ ৫৭-৫৯
বক্সের সংখ্যা ১১ ১৬
২৪।
শ্রেণি ব্যাপ্তি ১৫-২৫ ২৫-৩৫ ৩৫-৪৫ ৪৫-৫৫ ৫৫-৬৫
গণসংখ্যা ১২ x
গণসংখ্যা নিবেশন তালিকায় গাণিতিক গড় ৪০.২৫ হলে, প্রত্যক্ষ পদ্ধতিতে x এর মান নির্ণয় করো।

Post a Comment

0 Comments