এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়)।

উচ্চ মাধ্যমিক কৃষিশিক্ষা প্রথম পত্রের অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো।

HSC কৃষিশিক্ষা প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্ন


প্রথম অধ্যায়: বাংলাদেশের কৃষি

১. নিচের কোনটি দানাজাতীয় ফসল? [সকল বোর্ড ২০২৫]

ক. মসুর খ. সরিষা

গ. ভুট্টা ঘ. ছোলা

২. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? [সকল বোর্ড ২০২৫]

ক. ঢাকা খ. গাজীপুর

গ. দিনাজপুর ঘ. পঞ্চগড়

৩. নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল? [সকল বোর্ড ২০২৩]

ক. চীনা খ. কফি

গ. শণপাট ঘ. তিল

৪. টমেটোকে উদ্যান ফসল বলার কারণ- [সকল বোর্ড ২০২৩]

ক. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

খ. ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়

গ. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়

ঘ. ফসলের দাম মৌসুমের শুরুতে কম থাকে

৫. নিচের কোনটি কৃষির তথ্য ও সেবা প্রাপ্তি প্রধান উৎস? [সকল বোর্ড ২০২৩]

ক. অভিজ্ঞ কৃষক খ. কৃষক সভা

গ. কৃষক বিদ্যালয়সমূহ ঘ. এনজিও

৬. স্থানীয় 'কৃষি তথ্য ভান্ডার' বলা হয় কাকে? [সকল বোর্ড ২০২২]

ক. সাধারণ কৃষক খ. অভিজ্ঞ কৃষক

গ. বয়স্ক কৃষক ঘ. কৃষক সভা

৭. BRRI-এর প্রধান কার্যালয় কোথায়? [সকল বোর্ড ২০২২]

ক. রাজশাহী খ. দিনাজপুর

গ. ময়মনসিংহ ঘ. গাজীপুর

৮. মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি? [সকল বোর্ড ২০২২]

ক. প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়া হয়

খ. জমির সমস্ত ফসল ধাপে ধাপে পরিপক্ব ও সংগ্রহ করতে হয়

গ. মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে

ঘ. তুলনামূলকভাবে বেশি যত্নের প্রয়োজন হয়

৯. কৃষিতথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? [সকল বোর্ড ২০১৯]

ক. জয়দেবপুর খ. মহাখালী

গ. ধানমন্ডি ঘ. খামার বাড়ি

১০. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [সকল বোর্ড ২০১৯]

ক. ১৯৫৭ খ. ১৯৬১

গ. ১৯৬৫ ঘ. ১৯৬৯

১১. BARI-এর প্রধান কার্যালয় কোথায়? [সকল বোর্ড ২০১৯]

ক. গাজীপুর খ. ফরিদপুর

গ. জামালপুর ঘ. পিরোজপুর

১২. নিচের কোনটি উদ্যান ফসল? [সকল বোর্ড ২০১৯]

ক. তুলা খ. ধান

গ. পাট ঘ. গোল আলু

১৩. নিচের কোনটি দানাজাতীয় ফসল? [সকল বোর্ড ২০১৮]

ক. সূর্যমুখী খ. কাউন

গ. শণপাট ঘ. মেস্তা

 ১৪. কোন উৎস থেকে কৃষক কৃষি বিষয়ক সকল তথ্য পেতে পারে?

(ক) উঠোন বৈঠক
(খ) কৃষিশিক্ষা বই
(গ) এনজিও
(ঘ) ইউনিয়ন সেবাকেন্দ্র

দ্বিতীয় অধ্যায়

১৫. কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
(ক) ক্ষারত্ব সংশোধনে
(খ) অম্লত্ব সংশোধনে
(গ) লবণাক্ততা দূরীকরণে
(ঘ) পানি ধারণ ক্ষমতা বাড়াতে
১৬. কোন মাটিতে সছিদ্রতা বেশি থাকে?
(ক) এঁটেল
(খ) বেলে
(গ) দোআঁশ
(ঘ) এঁটেল-দোআঁশ
১৭. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
(ক) সেচ
(খ) নিকাশ
(গ) মৃত্তিকা সংরক্ষণ
(ঘ) মালচিং
১৮. ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী— [সকল বোর্ড ২০২৪]
ক. বেলে মাটি
খ. দো-আঁশ মাটি
গ. পলি মাটি
ঘ. এঁটেল মাটি
১৯. মালচিং এর মাধ্যমে মাটির কী নিয়ন্ত্রণ করা হয়? [সকল বোর্ড ২০২৪]
ক. তাপমাত্রা
খ. আর্দ্রতা
গ. পুষ্টি সরবরাহ
ঘ. বায়ু চলাচল
২০. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? [সকল বোর্ড ২০২৩]
ক. এঁটেল
খ. পলি
গ. দোআঁশ
ঘ. বেলে
২১. ভূমিক্ষয় রোধ করা যায় কীভাবে? [সকল বোর্ড ২০২৩]
ক. আগাছা দমনের মাধ্যমে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. ফসল ব্যবস্থাপনা অবলম্বন করে
ঘ. পাহাড়ের ঢাল কেটে
২২. নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল? [সকল বোর্ড ২০২৩]
ক. নারিকেল
খ. আনারস
গ. তাল
ঘ. খেজুর
২৩. কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন? [সকল বোর্ড ২০২২]
ক. ক্ষারত্ব সংশোধনে
খ. অম্লত্ব সংশোধনে
গ. লবণাক্ততা দূরীকরণে
ঘ. পানি ধারণ ক্ষমতা বাড়াতে
২৪. কৃষিকাজের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? [সকল বোর্ড ২০২২]
ক. এঁটেল
খ. বেলে
গ. দোআঁশ
ঘ. পলি
২৫. প্রশম বা নিরপেক্ষ মাটির অম্লমান (pH) কোনটি? [সকল বোর্ড ২০২২]
ক. ৭ এর কম
খ. ৭
গ. ৭ এর বেশি
ঘ. ৮ এর বেশি
২৬. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? [সকল বোর্ড ২০১৮]
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কীসের উপর নির্ভর করে? [সকল বোর্ড ২০১৮]
ক. মাটির উর্বরতা
খ. মাটির ক্ষারত্বের তীব্রতা
গ. মাটির অম্লত্বের তীব্রতা
ঘ. মাটির উৎপাদন ক্ষমতা
২৮. মাটির আর্দ্রতা সংরক্ষণে কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়? [সকল বোর্ড ২০১৭]
ক. সেচ
খ. নিকাশ
গ. মালচিং
ঘ. মৃত্তিকা সংরক্ষণ
২৯. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে? [সকল বোর্ড ২০১৭]
ক. দোআঁশ বেলে
খ. দোআঁশ
গ. বেলে এঁটেল
ঘ. পলি এঁটেল
উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
কারীবের বাড়ি সিলেট। তিনি তার পতিত জমিতে আনারস চাষ করতে গিয়ে আশানুরূপ ফলন পেলেন না।
৩০. কারীবের জমির মাটি কী ধরণের?
(ক) অম্লীয়
(খ) ক্ষারীয়
(গ) নিরপেক্ষ
(ঘ) পলি মাটি
৩১. কারীবের আশানুরূপ ফল না পাওয়ার কারণ হলো—
i. জমির মাটিতে সোডিয়ামের পরিমাণ বেশি
ii. জমির মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি
iii. মাটিতে চুন প্রয়োগ করা হয়নি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩২. SRI পদ্ধতির বৈশিষ্ট্য—
i. একটি গোছায় একটি চারা
ii. বর্গাকার পদ্ধতিতে রোপন
iii. পালাক্রমে ভিজানো ও শুকানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

তৃতীয় অধ্যায়

১. মৌ-কলোনিতে রানি মৌমাছি গুরুত্বপূর্ণ কেন? [সকল বোর্ড ২০২৫]
ক. পরাগায়নে খ. মৌচাক তৈরিতে
গ. বংশ-বৃদ্ধিতে ঘ. মধু সংগ্রহে
২. রিবন রেটিং কোন ফসলে করা হয়? [সকল বোর্ড ২০২৫]
ক. তুলা খ. পাট
গ. আখ ঘ. ধান
৩. মাটির ওপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে কী বলে? [সকল বোর্ড ২০২৫]
ক. কাটিং খ. প্রুনিং
গ. কিউরিং ঘ. হামপুলিং
৪. গ্রীষ্মকালীন চাষযোগ্য মাশরুম কোনটি? [সকল বোর্ড ২০২৫]
ক. মিল্কি খ. পপলার
গ. ওয়েস্টার ঘ. বাটন
৫. ফল গাছের ডাল ও শীর্ষভাগ ওপর থেকে শুকিয়ে ক্রমান্বয়ে মরে যাওয়াকে কী বলে? [সকল বোর্ড ২০২৫]
ক. প্রুনিং খ. ডাইব্যাক
গ. গ্যামোসিস ঘ. স্ক্যাব
৬. ডক্টরস ফাঙ্গাস বলা হয় নিচের কোনটিকে? [সকল বোর্ড ২০২৩]
ক. ট্রাইকোডার্মা খ. রাইজোবিয়াম
গ. অ্যাজোটোব্যাক্টর ঘ. অ্যাজোলা
৭. কৃত্রিম প্রজননের প্রধান উদ্দেশ্য কী? [সকল বোর্ড ২০২৩]
ক. মাংস উৎপাদন খ. দুধ উৎপাদন
গ. আর্থিক উন্নয়ন ঘ. জাত উন্নয়ন
৮. সারা বছর চাষযোগ্য মাশরুম কোনটি? [সকল বোর্ড ২০২৩]
ক. মিল্কি খ. শিতাকে
গ. ওয়েস্টার ঘ. খড়
৯. বীজ ফসলে পৃথকীকরণ দূরত্ব বজায় রাখার প্রধান উদ্দেশ্য কী? [সকল বোর্ড ২০২০]
ক. রোগবালাই প্রতিরোধের জন্য
খ. অধিক বীজ উৎপাদনের জন্য
গ. জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য
ঘ. ফসলের সহজ পরিচর্যার জন্য
১০. বীজ শোধনের প্রধান উদ্দেশ্য কোনটি? [সকল বোর্ড ২০২২]
ক. বিশুদ্ধ বীজ পাওয়া
খ. বীজবাহিত রোগ থেকে চারা রক্ষা করা
গ. গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করা
ঘ. জাতের বিশুদ্ধতা রক্ষা করা
১১. একটি মৌ-কলোনিতে কয়টি রানি মৌমাছি থাকে? [সকল বোর্ড ২০২২]
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. অসংখ্য
১২. ব্যাকটেরিয়া অণুজীব সার কোনটি? [সকল বোর্ড ২০২২]
ক. অ্যাজোলা খ. রাইজোবিয়াম
গ. মাইকোরাইজা ঘ. ট্রাইকোডার্মা
১৩. কোন অণুজীব সার জৈব বালাইনাশক হিসেবে মাটি শোধন করে? [সকল বোর্ড ২০২২]
ক. অ্যাজোলা খ. মাইকোরাইজা
গ. রাইজোবিয়াম ঘ. ট্রাইকোডার্মা
১৪. রোপিং এর প্রধান উদ্দেশ্য কোনটি? [সকল বোর্ড ২০২২]
ক. বীজে জাতের বিশুদ্ধতা রক্ষা করা
খ. নিরোগ বীজ পাওয়া
গ. আগাছা বাছাই করা
ঘ. পোকামাকড় থেকে বীজ রক্ষা করা
১৫. মৌচাষকে কী বলা হয়? [সকল বোর্ড ২০২২]
ক. এপিকালচার খ. হর্টিকালচার
গ. সেরিকালচার ঘ. অ্যাকুয়াকালচার
১৬. মাশরুম বীজকে কী বলা হয়? [সকল বোর্ড ২০২২]
ক. ড্রোন খ. কোকুন
গ. স্পন ঘ. লার্ভা
১৭. শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়? [সকল বোর্ড ২০১৯]
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. পটাশিয়াম
১৮. কোনটি ব্যাকটেরিয়া? [সকল বোর্ড ২০১৯]
ক. ট্রাইকোডার্মা খ. রাইজোবিয়াম
গ. কোলেটোট্রিকাম ঘ. অ্যাজোলা
১৯. নিচে কোনটি ট্রাইকোডার্মা? [সকল বোর্ড ২০১৯]
ক. মিথোজীবী ছত্রাক খ. অমিথোজীবী ছত্রাক
গ. মিথোজীবী শৈবাল ঘ. অমিথোজীবী শৈবাল
২০. রেশম চাষকে কী বলে? [সকল বোর্ড ২০১৯]
ক. এপিকালচার খ. সেরিকালচার
গ. হর্টিকালচার ঘ. পিসিকালচার
২১. রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা? [সকল বোর্ড ২০১৯]
ক. তুলা খ. তুত
গ. তেঁতুল ঘ. নিম
২২. সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত? [সকল বোর্ড ২০১৮]
ক. ৪-৮% খ. ৬-১০%
গ. ৮-১২% ঘ. ১০-১৪%
২৩. অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী? [সকল বোর্ড ২০১৮]
ক. মসুর খ. তুলা
গ. ধান ঘ. আখ
২৪. মৌমাছির চাষকে কী বলে? [সকল বোর্ড ২০১৮]
ক. সেরিকালচার খ. হর্টিকালচার
গ. এপিকালচার ঘ. একুয়াকালচার
২৫. বাংলাদেশে বীজ বিধি ১৯৯০ অনুসারে বীজকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে? [সকল বোর্ড ২০১৭]
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৬. বীজ উৎপাদনে ক্ষতিকারক জাব পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি? [সকল বোর্ড ২০১৭]
ক. সূর্যমুখী খ. সয়াবিন
গ. মসুর ঘ. সরিষা

Post a Comment

0 Comments