অষ্টম শ্রেণীর গণিত- সৃজনশীল প্রশ্নের সাজেশন (সম্পাদ্য-চতুর্ভুজ)।

অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ব্যবহারিক জ্যামিতি অংশের চতুর্ভুজ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সম্পাদ্যের সৃজনশীল প্রশ্নের সাজেশন দেওয়া হলো।

৮ম শ্রেণীর গণিত প্রশ্ন - সাজেশন: সম্পাদ্য(চতুর্ভুজ)

৮ম শ্রেণির গণিত প্রশ্ন - সম্পাদ্য


১. চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য a = 2.5 সে.মি., b = 3 সে.মি., c = 3.5 সে.মি., d = 4 সে.মি. এবং a ও b বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ∠x = 45°।

  • ক) পেন্সিল কম্পাসের সাহায্যে 45° কোণ অঙ্কন কর। — ২
  • খ) অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ চতুর্ভুজটি আঁক। — ৪
  • গ) b ও d কে রম্বসের কর্ণ ধরে রম্বসটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪

২. তিনটি বাহুর দৈর্ঘ্য a = 3.5 সে.মি., b = 4.5 সে.মি., c = 5 সে.মি. এবং দুইটি কোণ ∠x = 80° ও ∠y = 100°।

  • ক) প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ কর। — ২
  • খ) একটি চতুর্ভুজ অঙ্কন কর যার তিনটি বাহুর দৈর্ঘ্য a, b, c এবং দুইটি কোণ ∠x ও ∠y এর সমান। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪
  • গ) c বাহুর সমান দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গ অঙ্কন কর। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪

৩. কোনো চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সে.মি. ও 5 সে.মি. এবং তিনটি কোণ যথাক্রমে 60°, 70° ও 100°।

  • ক) প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ কর। — ২
  • খ) চতুর্ভুজটি অঙ্কন কর।
  • গ) বাহুদ্বয়কে রম্বসের কর্ণ ধরে রম্বসটি আঁক।

৪. একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4.5 সে.মি., 5.5 সে.মি., 6 সে.মি. এবং দুইটি অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে 75° এবং 100°।

  • ক) পেন্সিল কম্পাসের সাহায্যে ক্ষুদ্রতর কোণটি আঁক। — ২
  • খ) চতুর্ভুজটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪
  • গ) এমন একটি রম্বস আঁক যার একটি বাহু 4.5 সে.মি. এবং একটি কর্ণ 6 সে.মি.। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪
প্রশ্নপত্র
AF Success Edu Care

৫. তিনটি বাহুর দৈর্ঘ্য a = 4 সে.মি., b = 5 সে.মি., c = 6 সে.মি. এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ ∠x = 70°, ∠y = 45°।

ক) a বাহু বিশিষ্ট একটি বর্গ আঁক। — ২

খ) উদ্দীপকের আলোকে চতুর্ভুজটি আঁক, (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক) — ৪

গ) উদ্দীপকের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুকে রম্বসের কর্ণদ্বয় বিবেচনা করে রম্বসটি আঁক। — ৪

৬. সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5.4 সে.মি. ও 6.5 সে.মি. এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60°।

ক) প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ কর। — ২

খ) সামান্তরিকটি আঁক, [চিহ্ন ও বিবরণ আবশ্যক] — ৪

গ) উদ্দীপকের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টির সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁক। — ৪

৭. দুইটি রেখাংশ a = 6.3 সে.মি., b = 4.5 সে.মি. এবং দুইটি কোণ ∠x = 75° ও ∠y = 85°।

ক) পেন্সিল কম্পাস দিয়ে ∠x আঁক। — ২

খ) রেখাংশ দুইটিকে সন্নিহিত বাহু ধরে একটি আয়ত আঁক। — ৪

গ) a ও b কে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুইটিকে a বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে একটি ট্রাপিজিয়াম আঁক। — ৪

৮. a = 7 সে.মি., b = 5 সে.মি., c = 4 সে.মি.।

ক) b বাহুর সমান বাহু বিশিষ্ট একটি বর্গ আঁক। — ২

খ) কোনো চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন কর। [বিবরণ সহ] — ৪

গ) একটি সামান্তরিকের দুইটি কর্ণ a ও b এবং একটি বাহু c দেওয়া আছে সামান্তরিকটি অঙ্কন কর। [বিবরণ সহ] — ৪

Post a Comment

0 Comments