৮ম শ্রেণীর গণিত সাজেশন — পরিসংখ্যান
সংক্ষিপ্ত প্রশ্ন
সংক্ষিপ্ত প্রশ্ন
- ১.কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী?
- ২.পরিসর ৫৬ এবং শ্রেণিব্যাপ্তি ৫ হলে, শ্রেণি সংখ্যা কত?
- ৩.১,৩, ২, ৫, ৫, ১২, ১৩, ১০, ১২ এর মধ্যক ও গড় নির্ণয় কর।
- ৪.কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উদাহরণ দাও।
| প্রাপ্ত নম্বর | ৫৫ | ৬০ | ৬৫ | ৭০ | ৭৫ |
|---|---|---|---|---|---|
| ছাত্রসংখ্যা | ১ | ৪ | ৬ | ৭ | ২ |
উপরের সারণির আলোকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
- ৫.প্রদত্ত সারণির মধ্যক নির্ণয় কর।
- ৬.প্রদত্ত সারণির গড় নির্ণয় কর।
- ৭.১৭, ২৫, ২৭, ১৩, ২৩ এবং x-এর গাণিতিক গড় ১৯ হলে, x এর মান নির্ণয় কর।
- ৮.কোনো উপাত্তের পরিসর ৩৬ এবং সর্বোচ্চ মান ৫০ হলে, সর্বনিম্ন মান কত?
নিচের সারণিটি লক্ষ কর:
| শ্রেণিব্যাপ্তি | ৪৬-৫০ | ৫১-৫৫ | ৫৬-৬০ | ৬১-৬৫ | ৬৬-৭০ |
|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | ৫ | ১০ | ২০ | ১৫ | ১০ |
- ৯.ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় কর।
- ১০.প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু কত?
নিম্নে ১৫০ জন শিক্ষার্থীর পছন্দের বিষয় দেখানো হলো-
| বিষয় | ধর্ম | বিজ্ঞান | গণিত | ভূগোল | তথ্য ও প্রযুক্তি |
|---|---|---|---|---|---|
| শিক্ষার্থীর সংখ্যা | ৩৫ | ২০ | ৬০ | ২৫ | ১০ |
- ১১.উপরের সারণি ব্যবহার করে পাইচিত্র আঁকো।
- ১২.উপরের সারণি হতে আয়তলেখ আঁকো।
-
১৩. ৪৭, ৬৪, ৬১, ৪৯, ৫৬, ২৫, ৪২, ৫৬, ৬৬, ৫৪, ৫২, ৬৬, ৪৮, ৫৯, ২৯, ৩৭, ৪৬, ৫১, ৪৭, ৪৯ কোনো স্কুলের বার্ষিক পরীক্ষার ৮ম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর।
→ শ্রেণি ব্যবধান ১০ নিয়ে উপাত্তগুলোর গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর। - ১৪.১৩ নং প্রশ্নের উদ্দীপক হতে মধ্যক নির্ণয় কর।
- ১৫.একটি সড়ক দুর্ঘটনায় ২২০ জন মারা যায়, তার মধ্যে নারী ছিল ৪০ জন। নারী সংখ্যা পাইচিত্রে দেখাও।
-
১৬.৮ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
৪২, ৭৬, ৪৫, ৬২, ৫৮, ৬১, ৫৩, ৬৯, ৫৮, ৭৫, ৫০, ৫৭,উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
৭৮, ৫৬, ৪৬, ৫৪, ৩২, ৫৩, ৬৬, ৭২, ৬৩, ৬৫, ৫৭,
৪৬, ৬২।
0 Comments