১. ২০ জন ছাত্রের গণিত ও বিজ্ঞানে প্রাপ্ত মোট নম্বর নিম্নরূপ :
১৬৫, ১৭০, ১৮৪, ১৬২, ১৭৬, ১৭২, ১৬৬, ১৬৮, ১৭৭, ১৮৭, ১৯৫, ১৫৭, ১৬০, ১৪২, ১৪৫, ১৬০, ১৮৯, ১৬১, ১৭১, ১৫৫।
(ক) প্রদত্ত উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় কর। ২
(খ) শ্রেণি ব্যাপ্তি ১০ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় কর। ৪
(গ) উপাত্তগুলোর আয়তলেখ আঁক। ৪
২. বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের ৫ জন খেলোয়ারের রানের পরিসংখ্যান নিচে দেওয়া হলো :
| নাম | তামিম | সাকিব | নাসির | রুবেল | মুশফিক | অতিরিক্ত | মোট |
|---|---|---|---|---|---|---|---|
| সংগৃহীত রান | ৬৪ | ৫২ | ৩৮ | ৪৬ | ২৪ | ১৬ | ২৪০ |
(ক) খেলোয়াড়দের গড় রান কত? ২
(খ) এ সারণি থেকে একটি পাই চিত্র আঁক। ৪
(গ) এ সারণি থেকে একটি আয়তলেখ অঙ্কন কর। ৪
৩. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো—
- (ক)উপাত্তের পরিসর ৮০ ও সর্বনিম্ন মান ২১ হলে উপাত্তের সর্বোচ্চ মান কত? ২
- (খ) মধ্যক নির্ণয় কর। ৪
- (গ) শ্রেণি ব্যবধান ৬ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গাণিতিক গড় নির্ণয় কর। ৪
৪. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো :
- (ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে শ্রেণি সংখ্যা নির্ণয় কর। ২
- (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। ৪
- (গ) গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় কর। ৪
৫. নিচের ছকে ৬০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :
| প্রাপ্ত নম্বর | ৪১-৫০ | ৫১-৬০ | ৬১-৭০ | ৭১-৮০ | ৮১-৯০ |
| শিক্ষার্থী সংখ্যা | ৫ | ৮ | ৩০ | ১০ | ৭ |
(ক) প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর। ২
(খ) সারণি থেকে গড় নির্ণয় কর। ৪
(গ) প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন কর। ৪
৬. একটি কারখানার ১০০ শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণি নিম্নে দেওয়া হলো :
| মাসিক মজুরি | ৬১-৬৫ | ৬৬-৭০ | ৭১-৭৫ | ৭৬-৮০ | ৮১-৮৫ | ৮৬-৯০ | ৯১-৯৫ | ৯৬-১০০ |
| গণসংখ্যা | ৬ | ২০ | ২৮ | ১৫ | ১১ | ১০ | ৬ | ৪ |
(ক) সর্বমোট ৪৫০ রান পাইচিত্রে উপস্থাপন করা হলে আমানের ৪৫ রান কেন্দ্রের সম্মুখে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ২
(খ) সারণি হতে গাণিতিক গড় নির্ণয় কর। ৪
(গ) গণসংখ্যা সারণি হতে আয়তলেখ আঁক। ৪

0 Comments