২০২৬ সালের নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন সময়সীমা ও আবেদন করার নিয়ম।

২০২৬ সালের নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত।


নতুন কু্ড়িঁ স্পোর্টসের ইভেন্টগুলি ও আবেদন করার নিয়ম নিচে দেওয়া হল।

নতুন কুঁড়ি স্পোর্টস - প্রতিভা অন্বেষণ

ক্রীড়া পরিদপ্তর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে

নতুন কুঁড়ি স্পোর্টস

প্রতিভা অন্বেষণ

তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা
খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ

৮টি ইভেন্ট:
ফুটবল
ক্রিকেট
কাবাডি
অ্যাথলেটিক্স
ব্যাডমিন্টন
দাবা
মার্শাল আর্ট
সাঁতার
আবেদনের নিয়মাবলী ও সুযোগ সুবিধা :
  1. ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।
  2. একজন খেলোয়াড় সর্বোচ্চ ২ (দুই) টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য হবে।
  3. আবেদনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।
  4. প্রতিযোগিতাটি মোট ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হবে:
    ১. উপজেলা পর্যায় ২. জেলা পর্যায় ৩. আঞ্চলিক পর্যায় এবং ৪. জাতীয় পর্যায়।
  5. বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে।

Post a Comment

0 Comments