অর্ধ-বার্ষিক পরীক্ষার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর।

পৌরনীতি MCQ সহ উত্তর

📘 একাদশ শ্রেণি - পৌরনীতি ও সুশাসন
MCQ (উদ্দীপকসহ উত্তর)

১. ‘Civitas’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?

ক. নাগরিক

খ. নাগরিকতা

গ. নগররাষ্ট্র

ঘ. জাতীয় রাষ্ট্র

✔ সঠিক উত্তর: গ. নগররাষ্ট্র

২. “মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব”- উক্তিটি কার?

ক. সক্রেটিস

খ. প্লেটো

গ. এরিস্টটল

ঘ. ম্যাকিয়াভেলি

✔ সঠিক উত্তর: গ. এরিস্টটল

৩. “Man is by nature a social and political animal...” উক্তিটি কার?

ক. সক্রেটিস

খ. প্লেটো

গ. এরিস্টটল

ঘ. ম্যাকিয়াভেলি

✔ সঠিক উত্তর: গ. এরিস্টটল

৪. পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয়—

i. দেশপ্রেম
ii. দায়িত্বশীলতা
iii. অর্থনৈতিক সাম্যের চেতনা

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

✔ সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

৫. পুর বা পুরী কোন ভাষার শব্দ?

ক. বাংলা

খ. হিন্দি

গ. উড়িয়া

ঘ. সংস্কৃত

✔ সঠিক উত্তর: ঘ. সংস্কৃত

৬. পৌরনীতির আলোচ্য বিষয়—

i. রাজনৈতিক ঘটনাবলি
ii. রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ
iii. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

✔ সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

৭. পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কী?

ক. রাষ্ট্র

খ. সরকার

গ. রাজনীতি

ঘ. নাগরিকতা

✔ সঠিক উত্তর: ঘ. নাগরিকতা

৮. পৌরনীতির পুরাতন নাম কী?

ক. পৌরনীতি ও দেশপ্রেম

খ. পৌরনীতি ও নাগরিকতা

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. পৌরনীতি

✔ সঠিক উত্তর: ঘ. পৌরনীতি
উদ্দীপক (৯-১০):
‘গণতন্ত্র ও উন্নয়ন’ সেমিনারে ড. কিবরিয়া বলেন, নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে একটি বিষয় সবার পড়া উচিত।

৯. কোন বিষয়টি পড়ার পরামর্শ দেন?

ক. অর্থনীতি

খ. ইতিহাস

গ. পৌরনীতি ও সুশাসন

ঘ. নীতিশাস্ত্র

✔ সঠিক উত্তর: গ

১০. বিষয়টি শিক্ষার্থীদের শেখায়—

i. সুশাসনের ধারণা
ii. নেতৃত্বের ধরন
iii. নৈতিকতা

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

✔ সঠিক উত্তর: ঘ

১১. মূল্যবোধ কী?

ক. সামাজিক আচার

খ. কার্যাবলি

গ. আইন মানা

ঘ. ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য

✔ সঠিক উত্তর: ঘ

১২. Law is the Command of the Sovereign — কার?

ক. উড্রো উইলসন

খ. জন অস্টিন

গ. গেটেল

ঘ. হবস

✔ সঠিক উত্তর: খ

১৩. সামাজিক শৃঙ্খলার জন্য সহায়ক—

ক. মূল্যবোধ

খ. সাম্য

গ. স্বাধীনতা

ঘ. মানবাধিকার

✔ সঠিক উত্তর: ক

১৪. মূল্যবোধের উক্তি কার?

ক. এম. আর. উইলিয়ামস

খ. এম. ডব্লিউ মাস্কে

গ. স্টুয়ার্ট সি ডড

ঘ. এইচ. ডি স্টেইন

✔ সঠিক উত্তর: গ
উদ্দীপক (১৫-১৬):
কমলপুর রাষ্ট্রে সরকার নির্বাচিত হলেও প্রচার মাধ্যম সরকার নিয়ন্ত্রিত।

১৫. কী অভাব?

ক. গণতন্ত্র

খ. সুশাসন

গ. জনমত

ঘ. আইনের শাসন

✔ সঠিক উত্তর: খ

১৬. কোন স্বাধীনতা দরকার?

ক. সংবাদপত্র

খ. বিচার বিভাগ

গ. আইন বিভাগ

ঘ. প্রচার মাধ্যম

✔ সঠিক উত্তর: ঘ

১৭. আইনের উৎস কয়টি?

ক. ৪

খ. ৫

গ. ৭

ঘ. ৬

✔ সঠিক উত্তর: খ

১৮. আইনের প্রধান উৎস?

ক. প্রথা

খ. ধর্ম

গ. জনমত

ঘ. আইনসভা

✔ সঠিক উত্তর: ক
উদ্দীপক (১৯-২০):
মারিয়া বাসে একজন গর্ভবতী মহিলাকে নিজের আসন ছেড়ে দেয়।

১৯. এটি কী ধরনের মূল্যবোধ?

ক. ধর্মীয়

খ. আধুনিক

গ. নৈতিক

ঘ. সামাজিক

✔ সঠিক উত্তর: গ

২০. এর ফলে—

i. সামাজিক ঐক্য দৃঢ় হবে
ii. সামাজিক মূল্যবোধ দৃঢ় হবে
iii. জনসচেতনতা বৃদ্ধি পাবে

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

✔ সঠিক উত্তর: ঘ

Post a Comment

0 Comments